বাণিজ্য

দুই বিমা কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের দুই বিমা কোম্পানির উদ্যোক্তা মোহাম্মদ শফি ও রওশন আরা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তারা দু'জন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মোহাম্মদ শফির হাতে থাকা কোম্পানির মোট এক লাখ ৫২ হাজার ৯১৭ শেয়ার থেকে এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা রওশন আরার হাতে থাকা এক লাখ ৪৯ হাজার ৮১০ শেয়ারের সব বিক্রি করবেন, যা আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজারদরে সাধারণ মার্কেটে বিক্রি করতে হবে।

এছাড়া, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানির ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির মোট ১০ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার ৬৩৩টি শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য মতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩১ দশমিক ৫৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৯৭ শতাংশ এবং বাকি ৫৬ দশমিক ৪৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৪ পয়সা।

সেই হিসেবে ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৫ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে পাঁচ টাকা ২৭ পয়সা।

অন্যদিকে, সেন্টাল ইন্স্যুরেন্স ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬৪ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানিটির মোট পাঁচ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩ শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য মতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৫১ শতাংশ শেয়ার।

এছাড়া, সম্প্রতি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৯ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ১৯ পয়সা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা