ধামাকার চেয়ারম্যান ডা. এম আলীন এবং ব্যবস্থাপনা পরিচালক এসএমডি জসিমউদ্দিন চিশতী
বাণিজ্য

ধামাকার ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার অভিযোগে ধামাকা শপিংয়ের চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে এক ব্যবসায়ী টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন। ওই ব্যবসায়ী সাড়ে ১১ লাখ টাকার পণ্য অর্ডার করে না পাওয়ার অভিযোগ এনেছেন।

টঙ্গী পশ্চিম থানার উত্তর আউচপাড়ার বাসিন্দা মো. শামীম খান বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মামলাটি করেন। তিনি পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী।

মামলার আসামিরা হলেন- ধামাকার ব্যবস্থাপনা পরিচালক এসএমডি জসিমউদ্দিন চিশতী, চেয়ারম্যান ডা. এম আলী, সিইও সিরাজুল ইসলাম রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা ডিএমডি দেবকর দে শুভ, নাজিম উদ্দিন আসিফ, এজিএম হেড অব একাউন্টস সাফোয়ান আহমেদ, ডেপুটি ম্যানেজার আমিরুল হোসাইন, আসিফ চিশতী, সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান, ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয়।

বাদী শামীম জানান, গত ২০ মার্চ ধামাকা শপিং ডটকমের ফেসবুক পেজে বিভিন্ন ভার্চুয়াল সিগনেচার কার্ডের মাধ্যমে পণ্য কেনার অফার দেওয়া হয়। অনলাইনে অফার দেখে তিনি প্রতিষ্ঠানের হেল্পলাইনে যোগাযোগ করেন। এসময় তাকে জানানো হয়, পণ্য অর্ডারের ৪৫ দিনের মধ্যে সরবরাহ করা হবে। তিনি ৮৪টি ইনভয়েসের মাধ্যমে নির্ধারিত ইনভয়েসে ১১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেন। প্রতিষ্ঠানটি তার অর্ডার কনফার্ম করে ও কনফার্ম ইনভয়েস জিমেইল আইডিতে পাঠায়। কিন্তু ৪৫ পেরিয়ে গেলেও পণ্য সরবরাহ করা হয়নি। ৫০ দিন পর হেল্পলাইনে যোগাযোগ করলে অপেক্ষা করতে বলে। ১ মাস অপেক্ষার পর তাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর অপারেশন কর্তৃক স্বাক্ষরিত তাকে সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে ১১ লাখ ৫৫ হাজার টাকার দুইটি চেক দেওয়া হয়। চেক দুটি নিয়ে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই একাউন্টে কোনও টাকা নেই।

তিনি আরও জানান, গত ৫ আগস্ট প্রতিষ্ঠানের সিও (মামলার ৩নং আসামি) মো. সিরাজুল ইসলামের কাছে যাওয়ার পর তিনি টাকা দেননি। উল্টো তাকে হুমকি দেন। পরে ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে অফিসে গিয়ে দেখেন অফিস তালাবন্ধ। তিনি বুঝতে পারেন তার সঙ্গে প্রতারণা হয়েছে। তাই টাকা পরিশোধের ইনভয়েজ, ব্যাংকের চেকের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহ করে মামলা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গত ২৩ সেপ্টেম্বর এই মামলা হয়েছে। মামলাটির তদন্ত কাজ চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা