বাণিজ্য

এনডিবিতে যোগ দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিয়েছে বাংলাদেশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় এ কথা জানায়।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা-এই পাঁচটি দেশের আদ্যক্ষর নিয়েই নামকরণ হয় ব্রিকস জোটের।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনা উঠেছিলো ২০১৪ সালে এটি গঠনের সময়ই। তখন চীনের উদ্যোগে প্রস্তাবিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) যোগদানকে বেশি গুরুত্ব দিয়েছিলো সরকার। তারপর ২০২০ সালের ১৭ ডিসেম্বর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এনডিবির সদস্য হওয়ার আমন্ত্রণ জানান ব্রিকসের সদস্য রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচকভাবে সাড়া দিয়েছিলেন।

২০১৫ সালের ২১ জুলাই বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট চীনের সাংহাইয়ে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) নামে নতুন একটি আন্তর্জাতিক ব্যাংকের যাত্রা শুরু করে। এটি ব্রিকস ব্যাংক নামেও পরিচিত।

নিজেদের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও অবকাঠামো খাত এবং উন্নয়নমূলক প্রকল্পসমূহে ঋণ দেবে এনডিবি। ২০১৬ সাল থেকে ব্যাংকটি প্রথম ঋণ বিতরণ শুরু করে।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিকল্প প্রতিষ্ঠান হিসেবে এনডিবি যাত্রা শুরু করে। তবে ব্যাংকটির পাঁচ উদ্যোক্তা দেশ তা মানতে নারাজ। তাদের দাবি, এই প্রতিষ্ঠান বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিদ্বন্দ্বী নয়।

এনডিবির প্রাথমিক মূলধন ছিলো পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। ব্রিকস জোটে ২০১২ সালে এই ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব ওঠে। কিন্তু এটির প্রধান কার্যালয়, ব্যবস্থাপনা ও তহবিল গঠন নিয়ে উদ্যোক্তাদের মধ্যে দর-কষাকষি দেখা দেওয়ায় প্রতিষ্ঠানটির যাত্রা বিলম্বিত হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা