ই-কমার্স। ছবি: সংগৃহীত
বাণিজ্য

গ্রাহককে পণ্য পৌঁছে দিতে সময়সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: অগ্রিম অর্থ পরিশোধের ক্ষেত্রে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে শহরের মধ্যে অবস্থান করা গ্রাহকের কাছে পাঁচদিনের মধ্যে এবং গ্রামে অবস্থান করা গ্রাহকের কাছে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য পৌঁছে দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল এ বিষ‌য়ে গণবিজ্ঞপ্তি দি‌য়ে ক্রেতা-বি‌ক্রেতা‌দের সতর্ক ক‌রে‌ছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভোক্তা সাধারণকে নানাভাবে প্রতারিত করার তথ্য পাওয়া যাচ্ছে। এ সমস্যা নিরসনে সরকার ইতোমধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ জারি করেছে।

নির্দেশিকা অনুসারে অগ্রিম পরিশোধের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ (অর্ডার) গ্রহণের পরবর্তী সর্বোচ্চ পাঁচদিন এবং ভিন্ন শহরে বা গ্রামে অবস্থান করলে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান রাখা হয়েছে।

এছাড়া গ্রাহকের সুরক্ষার স্বার্থে পণ্য ডেলিভারি দেওয়ার পর পেমেন্ট গেটওয়ে থেকে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা জারি করা হয়েছে। এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপেক্ষাকৃত নিরাপদ।

এতে আরও বলা হয়, ডিজিটাল কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠান থেকে সতর্কতার সঙ্গে পণ্যসামগ্রী ক্রয়ের জন্য ক্রেতাদের অনুরোধ ক‌রে‌ছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনায় 'ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১' এর ব্যত্যয় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন সাময়িক ঝড়ে মুছে যাবে না: এম জে আকবর

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা