বাণিজ্য

বাংলাদেশকে ইতিবাচক ভাবতে বার্নিকাটকে অনুরোধ

সাননিউজ ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশে দায়িত্ব সম্পন্নকারী সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টেফেন্স ব্লুম বার্নিকাটের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং সহসভাপতি মিরান আলী। গত ১১ সেপ্টেম্বর ওই সাক্ষাতের সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথীও উপস্থিত ছিলেন।

সাবেক রাষ্ট্রদূতকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকাকালীন দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারকরণে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান বিজিএমইএ সভাপতি।

মার্সিয়া বার্নিকাটকে বাংলাদেশের একজন ভালো বন্ধু ও শুভাকাঙ্খী হিসেবে অভিহিত করে ফারুক হাসান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক শিল্পের সংজ্ঞা পরিবর্তনে সহযোগিতা করতে তাকে অনুরোধ জানান। কারণ, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন এবং নিরাপদ ও টেকসই শিল্পে রূপান্তর প্রক্রিয়া চলাকালে মার্সিয়া বার্নিকাট পুরো প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

ঢাকায় অবস্থান করার সময় বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক উন্নয়ন, যা তিনি স্বয়ং প্রত্যক্ষ করেছেন এবং সেসঙ্গে শিল্পের অনন্য গল্পগুলো যা বিশ্ববাসী জানে না, সেগুলো মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অবহিত করারও অনুরোধ জানান।

বিজিএমইএ সভাপতি আশাবাদ ব্যক্ত করেন যে, মার্সিয়া বার্নিকাট বাংলাদেশের প্রচারণায় এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ রক্ষায় তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা