বাণিজ্য

বাণিজ্য মেলা পূর্বাচলে, উদ্বোধন ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আগামী ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা গেছে, গত সোমবার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন দেওয়া হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি পেয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। যেহেতু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কনসেন্ট পেয়েছি, আমরা এখন প্রস্তুতি শুরু করবো।

নতুন জায়গায় বাণিজ্য মেলা আয়োজনের জন্য আপনাদের কতটুকু প্রস্তুতি রয়েছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু করোনাভাইরাস পরিস্থিতি রয়েছে, আমরা বাণিজ্য মেলা আয়োজন করতে পারবো কি পারবো না সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। এখন এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মতি দিয়েছে যে, বাণিজ্য মেলা হবে। তাই এখন আমরা সব অ্যারেঞ্জমেন্ট বা প্ল্যানিংগুলো করবো।

১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলা নগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। করোনার কারণে চলতি বছর বাণিজ্য মেলা হয়নি।

এদিকে, গত ৭ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এখন থেকে এই স্থায়ী কেন্দ্রেই বাণিজ্য মেলার আয়োজন করা হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা