বাণিজ্য

৯০ হাজার টন সার আমদানি করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় চুক্তির আওতায় তিনটি আন্তর্জাতিক বাজার থেকে ৯০ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার তিনটি প্রস্তাব ছাড়া আরও আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।

সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

২০২১-২২ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতের ফর্টিগ্লোবাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ২ লাখ ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির চুক্তি আগেই স্বাক্ষরিত হয়েছিল।

সেই চুক্তি অনুযায়ী এদিন প্রতি টন ইউরিয়া সার ৪৫০ দশমিক ৮৩৩ ডলার হিসাবে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে মোট এক কোটি ৩৫ লাখ ২৪ হাজার ৯৯০ ডলার বা ১১৫ কোটি ১৬ লাখ ৫২ হাজার ৮৯৮ টাকা খরচ হবে।

এ দিকে সামসুল আরেফিন বলেন, সরকার ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে। এজন্য আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হলে একটি দরপত্র জমা পড়ে যা রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের এগ্রোকরপ ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে গম কেনা হবে।

তিনি বলেন, প্রতি টন গম ৪২১ দশমিক ৩৮ মার্কিন ডলার হিসেবে সর্বমোট দুই কোটি ১০ লাখ ৬৯ হাজার মার্কিন ডলারে কেনা হবে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১৭৯ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা। খাদ্যের চাহিদা মেটাইতেই গম আমদানির প্রত্যাশামূলক প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা