বাণিজ্য

বেড়েছে পেঁয়াজের আমদানি, কমেছে দাম

নিজস্ব প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারী ও খুচরা বাজারে কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। একই সাথে ভারত থেকে বেড়েছে পেঁয়াজের আমদানি। ফলে দুইদিনের ব্যবধানে কেজিতে দুই টাকা কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি স্থলবন্দরের অভ্যন্তর এবং খুচরা বাজারে দেখা যায়, বন্দর অভ্যন্তরে ভারত থেকে সারি সারিভাবে প্রবেশ করছে পেঁয়াজ বোঝাই ট্রাক। চলতি সপ্তাহের গেল শনিবার বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০-৩২ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ মঙ্গলবার বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে।

এদিকে, বন্দর এলাকায় ভিড় করতে দেখা গেছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের। অন্যদিকে পেঁয়াজ কাঁচা পণ্য হওয়ায় বন্দর থেকে দ্রুত ছাড়করণ করতে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন বেসরকারি অপরাটের হিলি পানামা কর্তৃপক্ষ।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার ভারত থেকে মাত্র ছয়টি পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। তবে রোববার, সোমবার ভারত থেকে ৬০টি পেঁয়াজ বোঝাই ট্রাকে ১ হাজার ৭৪৬ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা