বাণিজ্য

৮ কোটি টাকা বিনিয়োগ করবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) বাংলাদেশে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। দেশের ডিজিটাল প্রযুক্তি খাতে ফেসবুক এই বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (২৫ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা ছিল আলোচনার একেবারে প্রথম ধাপ। পরে আরও বিস্তারিত বলা যাবে আসলে তারা কোন কোন খাতে বিনিয়োগ করতে চায়। এক বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টাকার পরিমাণ এমনই হবে। তারা ডিজিটাল অবকাঠামোর কথা বলেছে।

আমরা তাদের আগ্রহকে স্বাগত জানাই। মন্ত্রী যোগ করেন, বিভিন্ন দেশে ফেসবুক এ ধরনের বিনিয়োগ করে থাকে। তাদের আগ্রহের তালিকায় বাংলাদেশের নাম আছে। তার মানে ফেসবুক বাংলাদেশকে গুরুত্ব দিয়ে ভাবছে। তারা এখন এ দেশে ভ্যাট দেয়। বিনিয়োগ করতে চায়। এটা এ দেশের জন্য অন্যতম একটা দিক।

মোস্তাফা জব্বার জানান, ফেসবুক আগে বাংলাদেশকে গুরুত্ব দিত না। কথাও শুনতে চাইতো না। ফেসবুকের সঙ্গে সম্পর্কের শিথিলতা দূর হয়েছে। তারা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। তথ্য চাইলে দিয়ে সহযোগিতা করছে। ফেসবুক বাংলাদেশে দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে না।

বাংলাদেশের লক্ষ্য যেহেতু ডিজিটাল বাংলাদেশ। ফলে বাংলাদেশ ফেসবুকের কাছে ডিজিটাল কানেক্টিভিটির ওপরে ফোকাস রাখতে বলবে। এই খাতেই বিনিয়োগ চাইতে পারে বাংলাদেশ। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ কী ধরনের প্রজেক্ট দিচ্ছে তার ওপর।

দেশের একজন প্রযুক্তি উদ্যোক্তা নিজের নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, আমার কাছে মনে হয়েছে ফেসবুক দেশের ডিজিটাল অবকাঠামো খাতেই বিনিয়োগ করবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দেশে এখন ফেসবুক ব্যবহারকারী ৪ কোটি ৮০ লাখের বেশি। এখানে তাদের বিশাল ব্যবসা রয়েছে। ফলে তারা চাইবে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়াতে। সে কারণে তারা দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছাতে, কম টাকায় স্যেশাল প্যাকের অফারের মতো উদ্যোগ নিতে, কম দামের ডিজিটাল ডিভাইস সহজলভ্য করা, ফ্রি ওয়াইফাই জোন স্থাপন, ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগে সহায়তা দানের মতো কাজ করতে পারে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা