বাণিজ্য

পেঁয়াজের দাম বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: ভারতে পেঁয়াজের দাম বেড়েছে। এ কারণে লোকসানের আশঙ্কায় পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

জানা গেছে, দিনাজপুরের হিলি স্থলবন্দরে চারদিনের ব্যবধানে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম পাইকারিতে প্রকারভেদে পাঁচ থেকে আট টাকা বেড়েছে। চারদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ২২ টাকা থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বুধবার ৩০ টাকা থেকে ৩১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ভারতে পেঁয়াজের দাম বেড়েছে। তাই বন্দরের আমদানিকারকদের লোকসান গুনতে হচ্ছে। চলতি সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৫৪ ট্রাকে এক হাজার ৫৫৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের চেয়ে আমদানির পরিমাণ কিছুটা কমে গেছে। দ্রুত খালাস প্রক্রিয়া শেষ করে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা