বাণিজ্য

সেই ‘কালো পোয়া’ ৫ লাখ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের শাহপরীর দ্বীপ এলাকায় জেলের জালে ধরা পড়া সেই ২৭ কেজি ওজনের ‘কালো পোয়া’ মাছটি পাঁচ লাখ টাকায় বিক্রি হয়েছে।

মাছটি কক্সবাজার আড়তে সিরাজ নামে এক ব্যবসায়ী পাঁচ লাখ টাকায় কিনে নেন।

রোববার (২২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুল হক।

এর আগে শনিবার (২১ আগস্ট) ভোরে শাহ আলম নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি বিক্রির জন্য কক্সবাজার আড়তে নিয়ে যাওয়া হয়।

শাহ আলম বলেন, ‘শুক্রবার সকালে আমরা কয়েকজন জেলে মিলে ইঞ্জিনচালিত বোট নিয়ে সাগরে মাছ ধরতে যাই। ওই ইঞ্জিনচালিত বোটটি আমার। শনিবার সকালে জাল তোলার পর দেখতে পাই বড় কালো পোয়া মাছ। মাছটি কক্সবাজার আড়তে নিয়ে গেলে সিরাজ নামে এক ব্যবসায়ী পাঁচ লাখ টাকায় কিনে নেন। মাছটি পুরুষ হওয়ায় দাম বেশি পাওয়া গেছে।’

সাবরাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুল হক বলেন, ‘নৌকার মালিক শাহ আলম আমার নিকটাত্মীয় ও প্রতিবেশী। তার ইঞ্জিনচালিত বোটে জেলেদের জালে ধরা পড়া কালো পোয়া মাছটি পাঁচ লাখ টাকায় বিক্রির বিষয়টি আমিও নিশ্চিত হয়েছি।’

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কালো পোয়া মাছের পেটের ভেতর 'পদনা' নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে 'ফুলা' বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই 'পদনা' শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে কালো পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের রাজকীয় বিয়ে

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা