বাণিজ্য

সর্বনিম্ন সুদহারে অনড় কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আমানতের ওপর সর্বনিম্ন সুদহার কমানোর অনুরোধ নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের বুধবার (১১ আগস্ট) এ সিদ্ধান্ত জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত রোববার এক প্রজ্ঞাপনে বলেছে, আমানতের ওপর সুদ হার কোনভাবেই মূল্যস্ফীতির হারের চেয়ে কম করা হবে না। সে অনুযায়ী বর্তমানে ব্যাংক আমানতের সর্বনিম্ন সুদহার সাড়ে ৫ শতাংশের বেশি হতে হবে।

কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেন্দ্রীয় ব্যাংকের প্রতি অনুরোধ করেছিল যেন সুদহার বাড়ানোর এ নির্দেশনায় পরিবর্তন আনা হয়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন দেশের ব্যাংকগুলো গড়ে ৪ শতাংশ হারে সুদ বা মুনাফা দিয়ে থাকে। সুদের হার অতিমাত্রায় কমে গেলে ভবিষ্যতে ব্যাংকে আমানতের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৪ শতাংশে। যা জুন মাসে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসাবে আমানতের উপর সুদ অন্তত সাড়ে পাঁচ শতাংশ দিতে হবে।

সাড়ে ৬ মাস পর বুধবার ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমডিরা এতে যোগ দেন।

সভায় ঋণের ক্ষেত্রে ৯ শতাংশ সুদহার বাস্তবায়নের অগ্রগতি, মেয়াদি আমানতে মূল্যস্ফীতির কম সুদ না দেওয়ার নির্দেশনা প্রত্যাহার বা পরিমার্জন কিংবা ঋণ ও আমানতের উভয় ক্ষেত্রে সুদহারের সীমা তুলে দেওয়ার দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় অংশ নেওয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমানতের সুদ হার কমানোর জন্য কয়েকটি ব্যাংকের এমডি অনুরোধ করলে বৈঠকে সুদহার না কামানোর যুক্তি তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা