বাণিজ্য

প্রথম আলোর রোজিনার ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে বুধবার (১১ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে তার হিসাবের লেনদেনসহ সকল তথ্য চাওয়া হয়েছে।

জাতীয় পরিচয়পত্রে রোজিনা ইসলামের নাম রোজিনা আক্তার। বাবা মৃত মুসলিম মিয়া, বাবা মোছা. তাসলিমা বেগম। ঠিকানার জায়গায় রয়েছে বরিশালের বানারীপাড়ার কুন্দীহার গ্রাম।

বিএফআইইউ’র কর্মকর্তারা বলছেন, রোজিনা আক্তারই প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম।

সংস্থাটির চিঠিতে বলা হয়, রোজিনার নামে কোনো ব্যাংকে হিসাব থাকলে সেটি খোলার ফরম, কবে খোলা হয়েছে, জমা, উত্তোলনসহ লেনদেন বিবরণী, অ্যাকাউন্টের স্থিতিসহ সকল তথ্য পাঠাতে হবে।

চলতি বছরের ১৭ মে রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ৬ ঘণ্টা আটকে রাখা হয়। ওই দিন রাতে তাকে রাজধানীর শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৮ মে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর ২৩ মে তার জামিন হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা