বাণিজ্য

বাবলুর সাথে আমার সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টাকা পাচারকারী ও ঋণখেলাপি শাহজাহান বাবলুর দুবাইয়ে বিলাসী জীবন প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তার সাথে আমার কোনো আর্থিক লেনদেন নেই। সে আমার নির্বাচনী এলাকার ভোটার। সব মানুষ যে সৎ ও অসাধারণ হবে, এমন প্রত্যাশা করা ঠিক না।

বুধবার (১১ আগস্ট) ক্রয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

অর্থ পাচারের মামলার পরও বিদেশে গেলেন কীভাবে, এর আগেও তাঁকে নিয়ে গণমাধ্যমে সংবাদ এসেছে। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো লেনদেন নেই। তিনি নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন কি না, তা–ও জানি না। আমার জানামতে তিনি আমাদের দলও করেন না।

বাংলাদেশের অর্থ পাচারের তদন্ত সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অনুসন্ধান শেষে বলেছে, শাহজাহান বাবলু ব্যাংকের সহায়তায় বৈদেশিক বাণিজ্যের আড়ালে প্রায় ২০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আবার রপ্তানি বিলের মাধ্যমে আত্মসাৎ করেছেন ১৯০ কোটি টাকা। রপ্তানির বিপরীতে সরকারি নগদ সহায়তাও নিয়েছেন। আর এখন দুবাইয়ে বিলাসী জীবন যাপন করছেন শাহজাহান বাবলু ও তাঁর পরিবার, যার পুরো অর্থই গেছে দেশ থেকে। সরকারি-বেসরকারি মালিকানায় পরিচালিত বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে লোপাট করা প্রায় ২০০ কোটি টাকার একটা অংশ এবং ভুয়া রপ্তানির বিপরীতে হাতিয়ে নেওয়া সরকারি ভর্তুকির টাকায় বিদেশে তিনি বিলাসী জীবন যাপন করছেন। অথচ তাঁকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার কোনো উদ্যোগই সরকারি কোনো সংস্থার নেই। তাঁর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি সংস্থা মামলা করেছে।

এর আগে ২০১৯ সালে শাহজাহান বাবলুকে নিয়ে সংবাদ প্রকাশ হলে ১৯ জুলাই অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, যদি তিনি (শাহজাহান বাবলু) করে থাকেন (টাকা পাচার), তিনি যেই হোন, যত শক্তিশালী হন, তাঁর বাড়ি যেখানেই হোক, তিনি যদি আমার পরিবারের সদস্যও হন, তবু তাঁকে আইনি প্রক্রিয়ায় আসতে হবে। তাঁর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা দেখতে পাবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা