বাণিজ্য

বগুড়ায় ৭০০ কোটি ৯৯ লাখ টাকার মরিচ উৎপাদন

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : চলতি রবি মৌসুমে বগুড়ার ১২ উপজেলায় প্রায় ৭০০ কোটি ৯৯ লাখ টাকার শুকনো মরিচ উৎপাদন হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবছর শুষ্ক মৌসুমে মরিচ চাষ করে সেখানকার চাষিরা। জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটে বেশি মরিচ চাষ হয়ে থাকে। উর্বর মাটির কারণে মরিচের ফলনও ভালো হয়।

জেলায় চলতি খরিপ-১ মৌসুমে প্রায় ৮০০ হেক্টর জমিতে মরিচ লাগানো হয়েছে। মার্চের শেষদিক থেকে জুন পর্যন্ত চাষিরা এ মৌসুমের মরিচ চাষ করেন। কাঁচা হিসেবে আট দশমিক পাঁচ মেট্রিক টন হারে প্রতি হেক্টর ফলন হচ্ছে।

গত রবি মৌসুমে ১২টি উপজেলায় সাত হাজার ১৫০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়। শুকনো মরিচ হিসেবে প্রতি হেক্টরে ফলন হয় দুই দশমিক ৪৩ হারে। এ হিসেবে গত মৌসুমে বগুড়ায় মরিচ উৎপাদন হয় ১৭ হাজার ১৬০ মেট্রিক টন।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফরিদুর রহমান জানান, চলতি রবি মৌসুমে বগুড়ার ১২ উপজেলায় প্রায় ৭০০ কোটি ৯৯ লাখ টাকার শুকনো মরিচ উৎপাদন হয়েছে। চাষিরা মরিচ চাষ করে লাভবান হয়েছে।

সান নিউজ/এমবি/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা