বাণিজ্য

করোনায়ও ঊর্ধ্বমুখী চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি

চট্টগ্রাম ব্যূরো :
২০২০-২০২১ অর্থবছর। পুরোটাই ছিল করোনা মহামারির দাপট। দেশের অর্থনীতির প্রাণ পোশাক শিল্প থেকে সবখাতে পড়েছে এর ধাক্কা। ছোঁয়া পড়েছে চট্টগ্রাম বন্দরেও। তবুও উর্ধ্বমুখী বন্দরের প্রবৃদ্ধি। শুক্রবার (২ জুলাই) এমন তথ্যই জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

তিনি জানান, গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে চট্টগ্রাম বন্দরে ১১ দশমিক ৯৮ শতাংশ কার্গো ও ৩ দশমিক ১ শতাংশ বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। পাশাপাশি প্রায় ৭ দশমিক ৯২ শতাংশ বেশি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনা ও পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রস্তুতি নেয়ায় এই অর্থবছরে বন্দরে সব সূচকে প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী হয়েছে।

তিনি বলেন, গত বছর দেশে মহামারির শুরুতে বন্দরের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। যার কারণে বন্দরের কার্যক্রমে কিছুটা ভাটা পড়ে। এছাড়া করোনার প্রস্তুতি কম থাকাতে গত বছর পরিবহন ও অপারেশনাল কাজ কিছুটা ব্যাহত হয়েছিল।

তবে করোনার দ্বিতীয় দফার কঠোর বিধিনিষেধেও দেশের অর্থনীতির চাকা সচলে অবদান রাখা এই বন্দর চালু রাখতে বেশ আগেভাগেই প্রস্তুতি স¤পন্ন করা হয়েছে। প্রথম পর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে সচল রাখা হয়েছে বন্দরের কার্যক্রম। অফিসের কাজে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা হলেও অপারেশনাল কাজে স্বাস্থ্যবিধি মেনে সবার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বন্দর সূত্র মতে, ২০২০-২১ অর্থবছরে আমদানি-রপ্তানি মিলিয়ে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৩৭৩ মেট্রিক টন। এর আগের অর্থবছরে বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছিল ১০ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ২৭২ মেট্রিক টন। সে হিসেবে কার্গো হ্যান্ডলিংয়ে বন্দরে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯৮ শতাংশ।

আবার ২০২০-২১ অর্থবছরে আমদানি-রপ্তানি মিলিয়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩০ লাখ ৯৭ হাজার ২৩৬ টিইউইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের)। এর আগের অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩০ লাখ চার হাজার ১৪২ টিইউইউস। সে হিসেবে কনটেইনার হ্যান্ডলিংয়ে বন্দরে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১ শতাংশ।

এছাড়া একই অর্থবছরে বন্দরের জেটি ও বহির্নোঙর মিলে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৬২টি। এর আগের অর্থবছরে হয়েছিল ৩ হাজার ৭৬৪টি। সে হিসাবে জাহাজ হ্যান্ডলিংয়ে বন্দরে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।

২০২০-২১ অর্থবছরের মাসভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের এপ্রিল মাসে আমদানি-রপ্তানি মিলিয়ে সবচেয়ে বেশি কার্গো হ্যান্ডলিং হয়েছে। মাসটিতে আমদানিকৃত কার্গো হ্যান্ডলিং হয়েছে এক কোটি ১০ লাখ ৫২ হাজার ৭৬৩ মেট্রিক টন এবং রপ্তানিকৃত কার্গো হ্যান্ডলিং হয়েছে ৬ লাখ এক হাজার ৩১৫টি। সব মিলিয়ে ওই মাসে কার্গো হ্যান্ডলিং হয়েছিল এক কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৬৮ মেট্রিক টন।

এ বছরের জানুয়ারি মাসে আমদানি-রপ্তানি মিলিয়ে সবচেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। মাসটিতে আমদানিকৃত কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ৫৪ হাজার ৪৪৪ টিইউএস এবং রপ্তানিকৃত কার্গো কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৭৮ টিইউএস। সব মিলিয়ে ওই মাসে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল দুই লাখ ৮০ হাজার ২২২ টিইউএস।

এছাড়াও ২০২০-২১ অর্থবছরের মধ্যে এ বছরের এপ্রিল মাসে জেটি ও বহির্নোঙর মিলে সর্বোচ্চ ৩৯৬টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে সরকারের বিভিন্ন মেগাপ্রকল্প। যেমন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও রূপপুর বিদ্যুৎকেন্দ্র।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি ও রপ্তানির ৯২ শতাংশেরও অধিক পণ্য এবং ৯৮ শতাংশ কনটেইনারজাত পণ্য হ্যান্ডলিং করে থাকে। বন্দরে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার কনটেইনার হ্যান্ডলিং হয়। আর রাজস্ব আদায় হয় দৈনিক হাজার কোটি টাকা।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা