বাণিজ্য

ভ্যাট নিবন্ধন নিয়েছে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

গুগল, অ্যামাজন, ফেসবুকের পর বৃহস্পতিবার (১ জুলাই) ভ্যাট নিবন্ধন নেয় প্রতিষ্ঠানটি।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্র জানিয়েছে, মাইক্রোসফট রিজিওনাল সেলস ডট এলটিডি নাম এবং সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে কোম্পানিটি নিবন্ধন নিয়েছে।

এর আগে চলতি বছরের ২৩ মে গুগল এবং ২৭ মে বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন। ১৩ জুন ভ্যাট নিবন্ধন নেয় ফেসবুক। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।

মাইক্রোসফটের ভ্যাট এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করবে পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা