বাণিজ্য

কমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিনিধি, হিলি : ইমপোর্ট পারমিট (আইপি) জটিলতা কাটিয়ে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ২-৩ টাকা।

হিলি স্থলবন্দর ও বিভিন্ন আমানিকারকদের তথ্য অনুযায়ী- বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। একদিন আগেও এসব জাতের প্রতি কেজি পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৭-৩০ টাকা দরে।

বন্দর সংশ্লিষ্টদের দেয়া তথ্যমতে, গত ৩ জুন বন্দর দিয়ে চার ট্রাকে ৯৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে, ৫ জুন নয় ট্রাকে ২১৩, ৭ জুন ১৫ ট্রাকে ৩৯৭, ৮ জুন ২২ ট্রাকে ৫৮৫, ৯ জুন ২৭ ট্রাকে ৭৪১ ও ১০ জুন ৩৬ ট্রাকে ১ হাজার ৩৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সর্বশেষ গত শনিবার ১৫ ট্রাকে ৪১৮ টন পেঁয়াজ আমদানি করা হয়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আইপি শেষ হয়ে যাওয়ায় গত ২৯ এপ্রিল থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারো আমদানিকারকরা আইপি পাওয়ায় আমদানি শুরু হয়েছে। প্রথম দিকে আমদানির পরিমাণ কিছুটা কম থাকলেও ধীরে তা বাড়তে শুরু করেছে।

সান নিউজ/এমএইচআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা