বাণিজ্য

বাজারে বাড়তি দামে ডিম-সবজি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে ডিম, সবজি ও চালের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী যোগান না থাকায় এই দাম বেড়েছে। সবজি ও চালের ভরা মৌসুমে বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিয়েছেন বলে জানিয়েছেন ভোক্তারা। তারা বাজার মনিটরিং জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (১২ জুন) সকালে রাজধানীর হাতিরপুল বাজার, নিউমার্কেট, পলাশি, পুরান ঢাকার মৌলভি বাজার ও কাপ্তান বাজার ঘুরে এমনটাই জানা গেছে।

এসব বাজারে গত সপ্তাহে লাল ডিমের ডজন ছিল ৯৬ থেকে ১০০ টাকা। এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা। হাঁসের ডিমের ডজনে ১০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকা।

হাতিরপুল বাজারের ডিম বিক্রেতা সাইফুল বলেন, চাহিদা অনুযায়ী ডিমের আমদানি কম। এই কারণেই ডিমের দাম বাড়তি যাচ্ছে। আমদানি বাড়লে আবার ডিমের দাম কমবে।

গত সাত দিনের ব্যবধানে প্রায় প্রতিটি কাঁচা পণ্যের কেজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। সবজি বিক্রেতা মামুন বলেন, বৃষ্টি-বাদলে বাজারে সবজি নিয়মিত আসছে না। এ কারণেই বাজারে সবজির সরবরাহ কম। আমরা বিক্রেতারা বেশি দামে কিনছি বলেই বেশি দামে বিক্রি করছি। সবজির সরবরাহ বাড়লে কাঁচা পণ্যের দাম কমবে।

পলাশী বাজারের ডিম ও চাল খুচরা বিক্রেতা মুকুল বলেন, সবজি ও মাছের দাম বেশি থাকলে সে সময়ে মানুষ বেশি ডিম খান। তখন চাহিদার সঙ্গে সঙ্গে বেড়ে যায় ডিমের দাম। বাজারে সবজি, মাছ ও মাংসের দাম স্বাভাবিক হলে ডিমের দাম কমে আসবে।

চালের দাম বৃদ্ধির বিষয়ে শাহাদাত বলেন, চালের ভরা মৌসুমে বস্তাপ্রতি দাম বেড়েছে ১০০ টাকা। কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। বিয়ার ২৮ চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে এক টাকা। দাম বেড়েছে মিনিকেট চালের। ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ১০০ টাকা। সিন্ডিকেটের কারণে চালের মৌসুমে দাম বেড়েছে। সরকার যদি চালের বাজার মনিটরিং না করে তাহলে চালের দাম আরও বাড়বে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা