বাণিজ্য

ফরচুনের শেয়ারে অস্বাভাবিক দাম, ডিএসই’র নোটিশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের শেয়ারের দাম সম্প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে। এ দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

সোমবার (৭ জুন) ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্কও করা হয়। ডিএসই বিনিয়োগকারীদের জানিয়েছে, ফরচুন সুজের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে। এ বিষয়ে ৬ জুন নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

পর্যালোচনায় দেখা গেছে, গত ১ জুন ফরচুনের প্রতিটি শেয়ারের দাম ছিল ২১ টাকা ৬০ পয়সা। যা বেড়ে ৬ জুন লেনদেন শেষে ২৮ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে । এ হিসেবে চার কার্যদিবসে তাদের শেয়ার দাম বেড়েছে ৩২ শতাংশ।

এদিকে সতর্কবার্তা প্রকাশের পরও কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা কমেনি। সোমবার লেনদেন শুরুতেই দাম বাড়ার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে।

ফরচুন ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এছাড়া ২০১৯ সালে দুই শতাংশ নগদ ও ১৮ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। আর ২০১৮ সালে লভ্যাংশ হিসেবে ১৫ শতাংশ বোনাস শেয়ার দেয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা