বাণিজ্য

পণ্য রফতানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: অনির্দিষ্টকালের জন্য দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। সোমবার (৭ জুন) হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রফতানি পণ্য পরিবহনে নিয়োজিত সকল ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের করোনা টিকার আওতায় আনা সম্ভব নয় বলে ৪টি শর্ত দিয়ে আগামী ৯ জুন থেকে বাংলাদেশে পণ্য রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের এ ঘোষণা দিয়েছেন তারা।

ভারতের ব্যবসায়ীদের দেয়া শর্তগুলো হলো, ৮ জুনের মধ্যে সকল ট্রাক চালক ও হেলপারদের টিকা দেয়া সম্ভব নয়। কারণ ভারত জুড়ে টিকার অভাব রয়েছে। পূর্বের ন্যায় সন্ধ্যা ৬টা পর্যন্ত আমদানি-রফতানি চালু রাখতে হবে। আমদানি-রফতানির ক্ষেত্রে একক সিদ্ধান্ত না নিয়ে উভয়পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্যান্য স্থলবন্দরের মত হিলি স্থলবন্দরেও ট্রাক পারাপার স্বাভাবিক রাখতে হবে।

হারুন উর রশিদ জানান, করোনা টিকা ও সনদ ছাড়াই ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য নিয়ে প্রবেশ করায় দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় বন্দরের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের করোনা টিকা গ্রহণ ও সনদের দাবি জানিয়ে আসছিলো।

রোববার (৬ জুন) রাতে ওই দাবির প্রেক্ষিতে ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সেক্রেটারি ধিরাজ অধিকারী বাবাই ওই দিন রাতে একটি পত্র দিয়ে আমাদের এই কথা জানিয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা