বাণিজ্য

বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের জয়

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি- বিজিএমইএ'র নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে সম্মিলিত পরিষদ। ৩৫ পরিচালক পদের মধ্যে সর্বোচ্চ ২৪টি পদে বিজয়ী হয়েছে এই প্যানেল। অপর দিকে এ বি এম সামসুদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল ফোরাম ১১ পরিচালক পদে বিজয়ী হয়েছে।

ফলাফল অনুযায়ী বিজিএমইএর পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ফারুক হাসান।

রোববার (৪ এপ্রিল) রাজধানীর রেডিসন হোটেলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। গণনা মধ্যরাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার ফল ঘোষণা করেন।

নির্বাচনে ঢাকায় এক হাজার ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৬০৪ জন। অন্যদিকে চট্টগ্রাম নির্বাচন কেন্দ্রে ৪৬১ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৩৯২ জন। ঢাকা ও চট্টগ্রামে মোট এক হাজার ৯৯৬টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ৮৪ শতাংশ ভোট পড়েছে।

সবচেয়ে বেশি এক হাজার ২০৪ ভোট পেয়েছেন ফারুক হাসান। দ্বিতীয় হয়েছে বর্তমান প্রেসিডেন্ট ড. রুবানা হক। তিনি পেয়েছেন এক হাজার ১৫৭ ভোট। তৃতীয় হয়েছে এস এম মান্নান কচি। তিনি পেয়েছেন এক হাজার ৭৮ ভোট। চতুর্থ হয়েছে এম এ রহিম(ফিরোজ)। তিনি পেয়েছেন এক হাজার ৬৮ ভোট।

সম্মিলিত পরিষদের বিজয়ীদের মধ্যে ঢাকা থেকে- ফারুক হাসান, এস এম মান্নান, শহীদউল্লাহ আজিম, আরশাদ জামাল দিপু, শহিদুল্লাহ আজিম, শিরিন সালাম ঐশী, আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, তানভির আহমেদ, মো. খশরু চৌধুরী, আব্দুল্লাহিল রাকিব, হারুন অর রশিদ, রাজিব চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাসির উদ্দীন ও সাজ্জাদুর রহমান মৃধা শিপন।

আর চট্টগ্রামে ৯টির মধ্যে ছয় জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- এ এম শফিউল করিম, এম আহসানুল হক, মো. হাসান, রকিবুল আলম চৌধুরী, তানভীর হাবিব, মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলাম।

আর ফোরামের ১১ পরিচালক পদে ঢাকা থেকে বিজয়ীরা হলেন- রুবানা হক, এম এ রহিম, মাহমুদ হাসান খান, আসিফ ইব্রাহিম, এনামুল হক খান, মিজানুর রহমান, ফয়সাল সামাদ, নাভিদুল হক ও ভিদিয়া অমৃত খান। চট্টগ্রাম থেকে নির্বাচিত দুজন হলেন- এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আবদুস সালাম।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা