বাণিজ্য

পুঁজিবাজারের লেনদেন চলবে : বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত লকডাউনের মধ্যে পুঁজিবাজারের লেনদেন বন্ধ হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।

রোববার (৪ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল বলরুমে আয়োজিত এক কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও সিএফএ সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যেগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিএফএ সোসাইটির সভাপতি শাহিন ইকবাল। এছাড়াও বক্তব্য দেন সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল, সিএফএ’র সাবেক সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, আমাদের অর্থনীতি চালু থাকলে পুঁজিবাজার কখনো বন্ধ হবে না। ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে পুঁজিবাজারও চালু থাকবে। ব্যাংকি কার্যক্রম পরিচালনার সময় কমে আসলে পুঁজিবাজারের লেনদেন সময়ও কমে আসবে। ব্যাংকিং সময়ের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন চলবে। পুঁজিবাজার করোনার কারণে বন্ধ করব না।

তিনি বলেন, করোনাকালীন সময়ে মার্কেট বন্ধ করে দিলে কোনো সমাধান হবে না। কারণ করোনা কখন যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা কয়েক বছরও চলতে পারে। এতোদিন অর্থনীতির চাকা বন্ধ থাকতে পারে না। আমাদের উৎপাদন চালু রাখতে হবে। সরকার কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভালো দিক।

বিএসসির চেয়ারম্যান বলেন, ছোট একটা খারাপ খবর পুঁজিবাজারেরর অনেক বড় ধস নামিয়ে দিতে পারে। তাই আমাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে।

তিনি বলেন, কোনো একটি প্রতিষ্ঠান মাটি ভরাটের নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৪৮ কোটি টাকা সরিয়ে নিয়েছে। এই ধরনের আরও অনেক ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি। কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়বে এই কারণে আমরা সব প্রকাশ করি না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা