বাণিজ্য

লকডাউন: ব্যাংক চলবে কিনা সিদ্ধান্ত কাল

রাসেল মাহমুদ : করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত দ্বিতীয় দফা লকডাউনে ব্যাংক চলবে কিনা বা কোন নিয়মে চলবে তার সিদ্ধান্ত এখনো হয়নি। তবে আগামীকাল রোববার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে।

শনিবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাননিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক পরিচালনা করে আসছিলাম। ইতিমধ্যে ব্যাংক কর্মকর্তাদের জন্য বিভিন্ন নির্দেশনাও কেন্দ্রীয় ব্যাংক দিয়েছে। কিন্ত সরকার যেহেতু আগামী সোমবার থেকে লকডাউন ঘোষণা করেছে এ অবস্থায় আমরা রোববার বসবো। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যাংকগুলো লকডাউনের সময় কোন নিয়মে চলবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ কমাতে সরকার আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করেছে।

এদিকে, ক‌রোনা ভাইরাস প‌রি‌স্থিতির ম‌ধ্যে দে‌শে যতদিন পর্যন্ত ব্যাং‌কিং ব্যবস্থা খোলা থাকবে তত‌দিন পর্যন্ত পুঁজিবাজারও খোলা থাকবে বলে জানায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেই হিসেবে পুঁজিবাজার খোলা থাকবে কিনা সে সিদ্ধান্তও জানা যেতে পারে আগামীকাল।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা