বাণিজ্য

লংকাবাংলা গ্র্যাচুইটি ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বে-মেয়াদি লংঙ্কাবাংলা গ্র্যাচুইটি ওয়েলথ বিল্ডার ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৫ মার্চ) কমিশনের ৭৬৭তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসাবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডে এমপ্লয়ি গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্ট ২ কোটি টাকা দেবে। আর বাকি ৮ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডে সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

একই সভায় পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের আবেদন বিবেচনা করে তার অনুকূলে সম্পদ ব্যবস্থাপকের নিবন্ধন প্রদানের সম্মতি দেওয়া হয়। এছাড়াও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের আবেদন বিবেচনা করে তার অনুকূলে মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন প্রদানে সম্মতি জ্ঞাপন করা হয়।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী: সাবিনা ইয়াসমিন

নতুন গানে সাবিনা ইয়াসমিন। শিরোনাম এখনো চূড়ান্ত না হলেও রেকর্ডিং সম্পন্ন হয়েছে...

অন্যের আপন হয়ে উঠবেন যেভাবে

ব্যস্ত জীবনে ছোট ছোট মানবিক আচরণই একজন মানুষের কাছে আপন হয়ে ওঠার সবচেয়ে সহজ উ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা