বাণিজ্য

ডিএসইতে এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন 

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের পতন অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে লেনদেন ৪০০ কোটির ঘরে অবস্থান করছে; যা গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে টাকার পরিমাণে ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ডিএসইতে ৪৬৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৯২ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৩৯ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৭ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, দর কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা