বাণিজ্য

অর্থনীতিতে এশিয়ার পঞ্চম টাইগার হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার আগামী ৫ বছর থাকলে বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার পঞ্চম টাইগারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৪ মার্চ) দুপুরে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, অর্থনৈতিক ও সামাজিক সূচকের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অর্জন অনেক বেশি। আমরা যখন ক্ষমতায় আসি তখন আমার সব সময় জানার আগ্রহ ছিল পৃথিবীর সব দেশের অবস্থান সম্পর্কে আমরা জানি, কিন্তু বাংলাদেশের অবস্থান কত সেটা জানতে পারি একটু পরে। কারণ তখন বাংলাদেশের অবস্থান ছিল ৮০ নম্বরে। এখন যারা বিভিন্ন দেশ নিয়ে পর্যালোচনা করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন তারা ৫০টি দেশকে বিবেচনায় নেয়। যেহেতু আমরা ৫০টি দেশের মধ্যে ছিলাম না। সেজন্য আমরা কখনো জনসম্মুখে আসতে পারিনি। সেখানে আমরা এখন ৪১ নম্বরে আছি। আর আপনারা জানেন, এরমাঝে আমরা গ্রেজুয়েশন করেছি। এর ফলে এখন কেউ আমাদের দরিদ্র দেশ হিসেবে আখ্যায়িত করে না।

অর্থমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি, আগামী দিনগুলো ও আগামী স্বাধীনতা দিবসগুলো আসবে সেগুলো আরও আলোকিত হোক। আমরা সে গর্বে গর্বিত।

তিনি বলেন, আমাদের গত ১০টি বছর করোনার আগ পর্যন্ত অসাধারণ গতিশীলতায় এগিয়েছি। ১৯৬০ থেকে ৯০ সাল এরপর ৩০ বছর পর্যন্ত চারটি এশিয়ান টাইগার ধরা হয়। তারা ৬, ৭, ৮ এই অনুপাতে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। আর আমরা কিন্তু একই ধারাবাহিকতায় ৬, ৭, ৮-এ চলে গেছি। এতে মনে করেন আমরা যদি আর ৫ বছর থাকি তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা পঞ্চম এশিয়া টাইগার হিসেবে আসতে পারবো। যাইহোক করোনায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। তবে আশা করছি, সারা বিশ্ব আমাদের নিয়ে যে মন্তব্য করে এশিয়ার টাইগার আমরা হবোই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতে বিনিয়োগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমি যতটুকু জানি, এ বিষয়ে এখন পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত হয়নি। হলে আপনাদের (সাংবাদিকদের) জানাব।

এর আগে ১৬ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সরকারি পর্যায়ে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং প্রকল্পে অর্থায়নের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন এ প্রকল্পে সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকের মাধ্যমে অর্থায়নের সিদ্ধান্ত হয়েছে।

সরকারি প্রকল্পের পাশাপাশি রিজার্ভ থেকে বেসরকারি খাতেও অর্থায়নের চিন্তাভাবনা করছে সরকার। এ ক্ষেত্রে বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেয়ার কথা-বার্তা চলছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

হামে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯

দেশজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উ...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন...

নির্বাচনী দায়িত্বে মৃত্যু বা আহত, অনুদান সর্বোচ্চ ১০ লাখ

নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর স...

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার...

মুন্সীগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারজানা'র পদত্যাগ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম-সমন্বয়ক ফার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা