বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ বাড়লো ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : তফসিলি ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের নগদ লভ্যাংশের সীমা ১৫ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে যারা ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করবে তারাই শুধু ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিতে পারবে। অর্থাৎ সব মিলিয়ে ৩০ শতাংশ পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করা যাবে।

সোমবার (২২ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের ক্যাশ লভ্যাংশের হার ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখে লভ্যাংশ ঘোষণায় নতুন নীতিমালা সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, যে সকল আর্থিক প্রতিষ্ঠান সংরক্ষিত সম্পদ না রেখে বাংলাদেশ ব্যাংক হতে ঘাটতি সমন্বয়ে সুবিধা ভোগ করছে, সে সকল আর্থিক প্রতিষ্ঠান সম্পূর্ণ সম্পদ সংরক্ষণের পূর্বে কোনও প্রকার ক্যাশ লভ্যাংশ ঘোষণা করবে না। তবে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে।

এতে আরও বলা হয়, যেসব আর্থিক প্রতিষ্ঠানের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি রয়েছে, সেসব আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত কোনও প্রকার লভ্যাংশ ঘোষণা করবে না।

এছাড়া যে সকল আর্থিক প্রতিষ্ঠানের মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিএআর) ১০ শতাংশের কম এবং শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি রয়েছে, সে সকল আর্থিক প্রতিষ্ঠান কোনও প্রকার লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। এসকল নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

গত ১৬ মার্চ তফসিলি ব্যাংকগুলোর লভ্যাংশ সীমা নির্ধারণ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছিল ব্যাংকগুলোর সর্বোচ্চ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে। তবে এর মধ্যে নগদ ১৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা যাবে।

এরও আগে গত বছর ব্যাংকগুলো সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে বলে নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। যেখানে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা ছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা