বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা দ্বিগুণ হলো

নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ নয়, নগদ আর বোনাস মিলিয়ে ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানগুলো।

সোমবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। যা সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এর আগে গত মাসে শেয়ার প্রতি সর্বোচ্চ দেড় টাকা বা ১৫ শতাংশ লভ্যাংশের সীমা বেঁধে দিয়ে প্রজ্ঞাপন দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেই প্রজ্ঞাপনই সংশোধন করে নতুন সিদ্ধান্ত নেয়া হয়।

তবে ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে লভ্যাংশ বিতরণে নিষেধাজ্ঞা দিয়ে আগের প্রজ্ঞাপনে যা বলা হয়েছিল, সেই শর্ত বজায় রাখা হয়েছে। এছাড়া অন্যান্য শর্তই বহাল রাখার ঘোষণা দেয়া হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা বেঁধে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের পর পুঁজিবাজারে এসব কোম্পানির শেয়ার দরে বিরূপ প্রভাব পড়ার পর ১৫ মার্চ তাদের সঙ্গে বৈঠকে বসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সেই বৈঠকের পর বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকগুলো ৩০ শতাংশের জায়গায় সর্বোচ্চ ৩৫ শতাংশ আর আর্থিক প্রতিষ্ঠান ১৫ শতাংশ নগদের পাশাপাশি বোনাস শেয়ারও লভ্যাংশ হিসেবে বিতরণ করতে পারবে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টীকরণ ব্যাখ্যা দেবে।

বৈঠকের দুই দিনের মাথায় ব্যাংকের লভ্যাংশের সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত কী হবে, তা ঝুলিয়ে রাখা হয়।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা