বাণিজ্য

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাতে থেমে থেমে পতনের পর চলতি সপ্তাহের প্রথম দিনই উত্থানে ফিরেছে পুঁজিবাজার।

রোববার (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে টাকার পরিমাণে ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে ১৬৯ কোটি ২০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছিলো। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার।

এদিন ডিএসই'র প্রধান মূল্য সূচক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে। শরীয়াহ সূচক বেড়েছে ৭ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২২৯ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা