বাণিজ্য

রুবানা হকদের ফোরামে ভাঙন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচনে বর্তমান সভাপতি রুবানা হকদের ফোরামে ভাঙনের সুর বাজছে। ইতিমধ্যে ফোরাম থেকে অন্তত ৭ জন নেতা বের হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ফোরামের প্যানেল লিডার এবিএম সামসুদ্দিনের দাবি, ফোরামে কোনো ভাঙন লাগেনি।

জানা গেছে, বিজিএমইএর চলতি বছরের নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রচারণা শুরু হয়ে গেছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে তিনটি প্যানেল। প্যানেল তিনটি হলো- ফোরাম, সম্মিলিত পরিষদ এবং স্বাধীনতা পরিষদ।

ফোরাম সূত্রে জানা গেছে, বর্তমান সভাপতি রুবানা হকের প্রতি অসন্তোষ থেকেই ফোরামে ভাঙন দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত ফোরাম ছেড়ে যে ৭ জন বের হয়েছেন তারা সম্মিলিত পরিষদে যোগ দেবেন। তবে কারা ফোরাম ছাড়ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ফোরামের একজন নেতা বলেন, কয়জন ফোরাম ছেড়েছেন তা নিশ্চিত নয়। তবে বিজিএমইএ'র বর্তমান পরিচালক অ্যাডাম অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল হক মুকুল ইতিমধ্যে ফোরাম ছেড়েছেন।

ফোরাম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মো. শহীদুল হক মুকুল। তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে ফোরাম গঠিত হয়েছিলো তা আর বাস্তবায়িত হচ্ছে না। অনেকাংশে তা ব্যক্তি স্বার্থে ব্যবহারে হচ্ছে। তবে কোনো বিরোধ থেকে তিনি ফোরাম ছাড়েননি বলেও নিশ্চিত করেছেন।

ফোরাম সূত্রে জানা গেছে, আরও অনেকেই ফোরাম ছাড়ার কথা ভাবছেন।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা