বাণিজ্য

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতি যেন সংকটপূর্ণ অবস্থায় না যায় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঘোষণা করেছেন। এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‌ 'প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, তার সুবিধা সব শ্রেণি-পেশার মানুষ পাবে। কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতিসহ সব পেশার মানুষকে এর আওতায় আনা হবে। এতে করে দেশের অর্থনীতির ক্ষতি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো।'

তিনি আরো বলেন, 'করোনা মহামারিতে সারা বিশ্ব আজ আক্রান্ত। শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের অর্থনীতির ওপর এর প্রভাব রয়েছে। তাছাড়া এখন বিশ্বের এক প্রান্তে কিছু ঘটলে তা অপর প্রান্তের মানুষের ওপর প্রভাব ফেলে। তাই বাংলাদেশের অর্থনীতির ওপরও এটি প্রভাব ফেলবে। তাই এই পরিস্থিতিতে আমরা প্রত্যেক মানুষের পাশে আছি।'

অর্থমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আশা করি, তা দ্রুত কেটে যাবে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা এ অবস্থা কাটিয়ে উঠবো। তখন আবার সব কিছু স্বাভাবিক হবে। '

তিনি এর সাথে যুক্ত করেন, 'গত মাসেও আমাদের ৮.১৯ শতাংশ প্রবৃদ্ধি ছিল। রপ্তানি খাত বিশেষ করে রেমিটেন্স থেকে আমাদের প্রবৃদ্ধির একটি বড় অংশ আসে। এবার করোনার কারণে কিছুটা কমলেও অপরাপর দেশের থেকে আমরা ভালো অবস্থানে থাকবো। ধারনা করছি দেশের প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি নিতে আমরা সক্ষম হবো'

দেশের অর্থনীতিকে ঠিক রাখার লক্ষ্যে সর্বাত্মক কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা