বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি হাসনে আলম

নিজস্ব প্রতিবেদক : মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন হাসনে আলম। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে একই পদে নিযুক্ত ছিলেন। একজন স্বনামধন্য ব্যাংকার হিসেবে হাসনে আলমের রূপালী ব্যাংক ও ইসলামী ব্যাংকে ৩৪ বছরের বহুমুখী কর্ম অভিজ্ঞতা রয়েছে। রূপালী ব্যাংকেও তিনি ডিএমডি হিসেবে কাজ করেছেন।

১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন তিনি। সুদীর্ঘ কর্মময় পথচলায় রূপালী ব্যাংকে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, বিভাগীয় প্রধান হিসেবে আন্তর্জাতিক বিভাগ, মানবসম্পদ বিভাগ, ট্রেজারি বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগে দায়িত্ব পালন করেছেন। রূপালী ব্যাংকে ক্যামেলকো হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন হাসনে আলম। পরে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। এছাড়া দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও কনফারেন্সে অংশ নেন। পেশাগত কারণে ভ্রমণ করেন ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, সৌদি আরব, বাহরাইন এবং আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।

সান নিউজ/রাসেল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা