বাণিজ্য

৭০ লাখ ডলার অনুদান চায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের প্রযুক্তি উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে ৭ মিলিয়ন বা ৭০ লাখ ডলার অনুদান চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

এজন্য অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক এ সংস্থাটি। যা ইকোনোমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) মাধ্যমে বিশ্বব্যাংকের কাছে পাঠানো হবে।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত চিঠি সম্প্রতি অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়।

এতে পুঁজিবাজারের ডিজিটালাইজেশনে বিশ্বব্যাংকের কাছে ৭ মিলিয়ন বা ৭০ লাখ ডলার অনুদান দিতে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকার সমান।

বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে বর্তমান কমিশন নানা উদ্যোগ নিয়েছে। আগামীতে পুঁজিবাজারের যেসব উন্নয়ন হবে তার সিংহভাগই হবে প্রযুক্তি নির্ভর। তারই অংশ হিসেবে এই অনুদান চাওয়া হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের সঙ্গে কয়েক দফা আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে চিঠি পাঠানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা