বাণিজ্য

এসএমই ফাউন্ডেশন পল্লী উদ্যোক্তাদের ঋণ দেবে

নিজস্ব প্রতিবেদক : দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতি দরিদ্র বয়স্ক বিধবাদের জন্য করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় সম্প্রতি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে সরকার নতুন দুটি প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার( ২১ জানুয়ারি) এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি ও এসএমই বিভাগের প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজুল আলম ও এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান।

দ্রুততম সময়ে উদ্যোক্তার মধ্যে ঋণ বিতরণের উদ্দেশ্যে ফাউন্ডেশন হতে ইতোমধ্যে ১০০টি সম্ভাবনাময় ক্লাস্টার নির্বাচন এবং প্রাথমিকভাবে এসব ক্লাস্টারের ঋণ চাহিদা প্রাক্কলন করা হয়েছে।

প্যাকেজ দুটির মোট বরাদ্দ ২ হাজার ৭০০ কোটি টাকা। নতুন অনুমোদিত প্যাকেজ দুটির প্রথমটির আওতায় সরকার এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। বরাদ্দকৃত এ টাকার প্রণোদনা প্যাকেজে পল্লী অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে এসএমই ফাউন্ডেশন।

এর আগে এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় ১০টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের আওতায় ২৫টি ক্লাস্টার এবং ৬টি ক্লায়েন্টেল গ্রুপের ২ হাজার ৮৯ জন উদ্যোক্তাকে ১১৩ কোটি ৩০ লাখ টাকারও বেশি ঋণ দেয়া হয়েছে।

১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং এবং আইডিএলসি ফাইন্যান্স।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা