বাণিজ্য

চলন বিলের শুঁটকি এখন ভারতেও রফতানি হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, নাটোর : চলন বিল নাটোর জেলার সিংড়া উপজেলার একমাত্র শুঁটকি পল্লী। এ অঞ্চলের শুঁটকি দেশের প্রতিটি জেলার মানুষের আস্থা অর্জন করে এখন ভারতেও রফতানি হচ্ছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪ টি চাতালে মাছ কাটা-বাছাইয়ে ব্যস্ত সময় পার করেন শ্রমিকরা। বাঁশের মাচায় স্তুপ করে রাখা রয়েছে আধা-শুকনো চিংড়ি, টেংরা, পুঁটি, খলসে, বাতাসী, চেলা, মলা, টাকি, বাইম, শোল, বোয়াল, গজার, মাগুর, শিং, কৈসহ বাহারী মাছের শুঁটকি।

শুঁটকি পল্লীর ৪ চাতালের মালিক নাসির উদ্দীন জানান, কয়েক বছর আগের তুলনায় এবার মাছ ও শুঁটকির চাহিদা বেশি। এবার চলনবিলে ব্যাপক মাছের উৎপাদন হয়েছে।

শ্রমিকরা দিনপ্রতি ১৫০ টাকা মজুরিতে আধাবেলা মাছ কাটেন। কেউবা মাছ কাটার পর কিছু বাড়তি টাকার বিনিময়ে চাতালের মাচাগুলো রাখা শুঁটকি রোদে শুকাতে দেন। ঘণ্টায় ঘণ্টায় উল্টে-পাল্টে শুঁটকি বাছাই করেন তারা।

মাছভেদে প্রতিকেজি শুঁটকির দাম সাড়ে ৪০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। রুপচাঁদা মাছের শুঁটকি প্রতিকেজি ২০০০ টাকা, লইট্টা ৭০০ টাকা, ছুঁরি ১১০০ টাকা, ইলিশ আকারভেদে ৭০০ থেকে ১৬০০ টাকা, মলা ও কাচকি ৭৫০ টাকা, শৈল ১৫০০ টাকা, টাকি ৭০০ টাকা, পুঁটি ২৫০ টাকা, খলসে ও বাতাসি ৩০০ টাকা, বাইম ৮০০ টাকা, কই ৬০০ টাকা ও টেংরা ৮০০ টাকা দামে বিক্রি হয়। তবে শুঁটকি প্রক্রিয়াজাতকরণে কোনও প্রকার কেমিক্যাল ব্যবহার না করায় স্বাদ ঠিক থাকে।

প্রতিদিন ১০ থেকে ১৫ মণ শুঁটকি বিক্রি হয় শুঁটকিপল্লি থেকে। এছাড়া রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, কক্সবাজার, রাজশাহী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে শুঁটকি কিনে নিয়ে বিক্রি করেন। এছাড়া এ বছর ভারতেও প্রচুর শুঁটকির চাহিদা রয়েছে।

শুঁটকির সাথে সংশ্লিষ্টরা মনে করেন, মাছ সংরক্ষণ করার ব্যবস্থা থাকলে বর্ষা মৌসুমে মাছগুলো ধরে রেখে শীতের শুরুতে শুঁটকি তৈরি করা যেত। একটি মাছ সংরক্ষণাগার তৈরী হলে চলন বিলের মাছ কেন্দ্রিক অর্থনীতির নতুন দিগন্ত হবে।

চলনবিলের পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণের সভাপতি রাজু আহমেদ বলেন, চলন বিলের নিংগইনে শুঁটকি পল্লীতে প্রতিদিন ৩০ জন শ্রমিক কাজ করে। এবার চলন বিলে মাছের উৎপাদন বেশি হওয়ায় শুঁটকির চাতাল এবার জমজমাট। একদিকে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অপরদিকে, চলনবিলের শুঁটকির চাহিদা জেলায় ছড়িয়ে পড়ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোল্লাহ ওয়ালীউল্লাহ বলেন, চলনবিলে মাছের উৎপাদন বিগত দিনের চেয়ে ভালো। গত বছর ২১০ মেট্রিক টন শুঁটকি উৎপাদন হয়েছে। এবার উৎপাদন আরও বাড়বে। দেশের চাহিদা মিটিয়ে ভারতেও রফতানি হচ্ছে শুঁটকি। তিনি আরও বলেন, শুঁটকি শ্রমিক ও মালিকদের আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। মৎস্য বিভাগ এ বিষয়ে সজাগ আছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা