বাণিজ্য

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : ২৩৬ কোটি টাকা বিদেশে পাচার ও আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২১ জন সাবেক, বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)মামলা করেছে ।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) দুদকের ৩ জন কর্মকর্তা বাদী হয়ে তিনটি পৃথক মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আরব আমিরাত ও সিঙ্গাপুরের তিনটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে লোন নিয়ে এবি ব্যাংকের মোট ২৩৬ কোটি টাকা পাচার ও আত্মসাৎ​ করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সেমাট সিটি জেনারেল ট্রেডিং, সিঙ্গাপুরের এটি জেড কমিউনিকেশনস পিটিই লিমিটেড ও ইউরোকারস হোল্ডিংস পিটিই লিমিটেড। এসব প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলার আগেই ব্যাংক লোন অনুমোদন করা হয়।

দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে প্রথম মামলা (নম্বর ২১) করেন। তাতে ১৬০ কোটি ৮০ লাখ টাকা বিদেশে পাচার ও আত্মসাতের অভিযোগে ২৩ জনকে আসামি করা হয়। তারমধ্যে ২১ জনই এবি ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা।

তারা হলেন সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক এমডি মশিউর রহমান চৌধুরী, সাবেক পরিচালক এম এ আউয়াল, ফাহিম উল হক, মো. ইমতিয়াজ হোসেন, ফিরোজ আহমেদ, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, শিশির রঞ্জন বোস, বি বি সাহা রায় ও মো. মেজবাউল হক।

ডিএমডি সাজ্জাদ হোসেন, কর্মকর্তা মো. শাহজাহান, মো. আরিফ নেওয়াজ, কাজী আশিকুর রহমান, কাজী নাসিম আহমেদ, আবু হেনা মোস্তফা কামাল, সালমা আক্তার, শামীম আহমেদ চৌধুরী, মো. শাহজাহান, মো. আমিনুর রহমান ও সরফুদ্দিন আহমেদ। অপর দুই আসামি হলেন চট্টগ্রামের ব্যবসায়ী এ এন এম তায়েবুর রশিদ ও মো. লোকমান হোসেন। লোকমান হোসেন তিন মামলায়ই ১ নম্বর আসামি।

দ্বিতীয় মা​মলায় বাদী দুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা। ৬০ কোটি ৪০ লাখ টাকা বিদেশে পাচার ও আত্মসাতের অভিযোগে করা এ মামলায় আসামি ২৩ জন। আগের মামলার তায়েবুর রশিদ ছাড়া সবাই এবং নতুন আসামি যুক্ত হন ব্যাংকের কর্মকর্তা মো. সালাহ উদ্দিন।

তৃতীয় মামলায় বাদী দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তার। ১৪ কোটি ৮৮ লাখ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগে করা এ মামলার আসামি ২০ জন। এতে লোকমান হোসেনসহ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক এমডি মশিউর রহমান চৌধুরীসহ আগের মামলার অনেকেই এ মামলার আসামী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা হাসিনার  

জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে যা করবেন

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে বৃষ্টির পানির সঙ্...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা