বাণিজ্য

বেশি মুনাফার আশায় ষড়যন্ত্রে লিপ্ত মিল মালিক-পাইকাররা : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা একযোগে বেশি মুনাফার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে। গত বোরো মৌসুমেও ধানের অত্যন্ত ভালো উৎপাদন হয়েছে। কিন্তু কয়েক দফার দীর্ঘস্থায়ী বন্যার কারণে আমন উৎপাদন কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আশানুরূপ উৎপাদন না হওয়ার আশংকা করা হচ্ছে। এসব কারণে আমরা লক্ষ্য করছি, মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা মিলে অতিমুনাফার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকার তাদের ষড়যন্ত্রের ব্যাপারে খুব সতর্ক ও কঠোর অবস্থানে।

রোববার (২৫ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের’ আওতায় এ আশ্রয় কেন্দ্রটি নির্মিত হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই কৃষিবান্ধব। তার নেতৃত্বে সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ, সার, বীজ, সেচসহ কৃষি উপকরণে ভর্তুকি প্রদান এবং ফসলের উন্নতজাত উদ্ভাবন ও চাষের ফলে দেশে খাদ্য উৎপাদনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ দুর্যোগেও এখন পর্যন্ত দেশে খাদ্যের কোনো সংকট হয়নি। সামনের দিনেও যে কোনো পরিস্থিতিতে কোনোক্রমেই যাতে খাদ্য সংকট না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে।

সরকারের লক্ষ্য, দেশের মানুষ যাতে না খেয়ে কষ্ট না পায় তা নিশ্চত করা। সেজন্য, প্রয়োজন হলে অল্প পরিমাণ চাল আমদানি করা হবে।

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, পৌর মেয়র মো. মাসুদ পারভেজ, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খানসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা