বাণিজ্য

শীঘ্রই আলুর বাজার মনিটরিংয়ে নামবে সরকার

নিজস্ব প্রতিবেদক : শীঘ্রই আলুর দাম নিয়ন্ত্রণে নির্ধারিত ৩৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে কিনা এ বিষয়ে কঠোর বাজার মনিটরিংয়ে নামছে সরকার। এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ব্যবসায়ীরা এই দাম নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন। তারা নিজেরা বলেছেন এই দাম বাস্তবায়ন না করলে মুনাফাখোর হিসেবে বিবেচিত হবে। তারা আপ্রাণ চেষ্টা করবে আমাদের সহযোগিতা করতে। আর বৃহস্পতিবার থেকেই বা দুই একদিনের মধ্যেই আমরা বাজার মনিটরিং আরও জোরদার করবো।

বুধবার (২১ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আলুর দাম ৩৫ টাকা বাস্তবায়ন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক বছরই আলুর দাম ৩০ থেকে ৩৫ টাকা হয়। এটা হলে মানুষ তেমন কিছু মনে করবে না। কিন্তু যদি ৫০/৬০ টাকা হয়ে যায় তাহলে কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। ৩৫ টাকা যাতে বাস্তবায়ন হয় সেজন্য আমরা চেষ্টা করবো। তবে এক মাসের মধ্যে দাম কমে আসবে।

তিনি বলেন, ৩৫ টাকা মনে হয় ঠিক আছে। দাম নির্ধারণ করা হয়েছে যেহেতু, বাজার ঠিক হয়ে যাবে আশা করি। সরকার নির্ধারিত ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা দুই-একদিনের মধ্যেই বাজার মনিটরিং আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

ভারতের সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে ভারত অনেক ক্ষেত্রেই আমাদের দিক থেকে এগিয়ে। আমরা সহযোগিতা নেবো। আমাদের কৃষিখাতে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। তারা সেটা জানতে চেয়েছে। বর্তমানে আমাদের অর্থনীতিতে বা জিডিপিতে কৃষির গুরুত্ব কম থাকলেও খাদ্য নিরাপত্তার জন্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাঁচামালের যোগানের জন্য কৃষি সবসময় গুরুত্বপূর্ণ।

ভারত কোনো কোনো বিষয়ে টেকনোলজিতে আমাদের থেকে এগিয়ে আছে। যেমন তুলা বিটি কটনে তারা আমাদের থেকে এগিয়ে আছে। আমরা চাচ্ছি এই বিটি কটন আমাদের দেশে আনতে এটা এদেশের আবহাওয়ার জন্য ভালো। এছাড়া ভুট্টাসহ অনেক ফসলের ভালোজাত ভারত থেকে আনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষিকে যান্ত্রিকীকরণে গুরুত্ব দিয়ে অনেক বড় প্রকল্প নিয়েছে। ভারতের বেশ কিছু কোম্পানি রয়েছে যারা এক্ষেত্রে সফল। এক্ষেত্রে রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে চেষ্টা করবে ভালো কিছু কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগ করে। বিশেষ করে মোহেন্দ্রকে চেষ্টা করবে বাংলাদেশে নিয়ে আসার জন্য।

পেঁয়াজ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তারা সচেতন। এখন আবহাওয়া ভালো হচ্ছে তারা আশা করছে, আবার পেঁয়াজ রপ্তানি শুরু করবে। আর আমাদের এলসি করা ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজের বিষয়ে ক্লিয়ার করেছে। সবকিছু ঠিক থাকলে যেকোনো সময় ভারত দিতে চেষ্টা করবে বলে যোগ করেন তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা