বাণিজ্য

ত্রিপুরায় ভারত-বাংলা পর্যটন উৎসব


ত্রিপুরা প্রতিনিধি: ১৯৭১সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত তথা ত্রিপুরাবাসীর সহযোগিতার স্মৃতিকে স্মরণ করার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে আগরতলায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি ভারত-বাংলা পর্যটন উৎসব।
উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বাংলাদেশের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শাহিদ, ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহকারি হাই কমিশনার কিরীটি চাকমা প্রমূখ।
আব্দুস শাহিদ বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের এক কোটিরও বেশী শরণার্থী মানুষকে ত্রিপুরাসহ পুরো ভারতবাসী যে সহায়তা করেছিল, তা ভোলা সম্ভব নয়। পাশাপাশি তিনি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবনসহ বাংলাদেশের পর্যটনস্থলগুলো দেখতে যাওয়ার জন্য আহবান জানান ত্রিপুরাবাসীর প্রতি। কারণ সেখানে । পর্যটনের মধ্য দিয়ে মৈত্রীর সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। উভয় দেশের সীমান্তের মধ্যে থাকা কাঁটাতারের বেড়া মৈত্রীর বন্ধনকে বেঁধে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন আব্দুস শহীদ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন কোন বিষয় নয়, এই সম্পর্ক দীর্ঘ দিনের। উভয় দেশের সম্পর্কের কথা বললে জাতীর জনক বঙ্গবন্ধুর কথা বলতে হয় এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা বলতে হয়। “বাংলাদেশের এক ইঞ্চি জমি ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না” বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এ থেকে বোঝা যায় ভারতের প্রতি তাঁর অনুরাগ কত বেশী। পাশাপাশি তিনি বলেন ভারতের জন্য চট্টগ্রাম ও আশুগঞ্জ বন্দর খুলে দেওয়া ভারতের আট রাজ্যের ব্যাপক সুবিধা হবে।। পাশাপাশি বাংলাদেশ পাবে মোটা অঙ্কের রেভিনিউ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা