বাণিজ্য

সম্ভাবনাময় আসবাবশিল্প; প্রয়োজন সুদৃষ্টির

ফাহিম মোরশেদ শোভন:

শুধু দেশেই নয় দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশে তৈরি ফার্নিচার। গত ১০ বছরে দেশে ফার্নিচারের রপ্তানি বেড়েছে প্রায় ১০ গুণ। বিশ্বমানের এসব আসবাবপত্র রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করলেও যথাযথ উদ্যোগের অভাবে বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে এখাতে বাংলাদেশ নিজের অবস্থানকে সুসংহত করতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, গত অর্থবছর আসবাবপত্র রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি ১০ লাখ ডলার। এর বিপরীতে আয় হয় ৬ কোটি ৩১ লাখ ডলার। সুতরাং লক্ষ্যমাত্রার তুলনায় ২১ লাখ ডলারের বেশি আয় এসেছে।

এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৩ কোটি ৩৭ লাখ ইউএস ডলারের আসবাবপত্র রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৫৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ছয় মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ কোটি ৩৭ লাখ ডলার। সেই হিসাবে লক্ষ্যমাত্রার পুরোটাই অর্জিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের যথাযথ সমর্থন পেলে ২০২২ সালে দেশের ফার্নিচার রপ্তানি ১০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। ফার্নিচার খাত নিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) সহায়তায় পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। তাদের মতে, কর কাঠামো পুনর্বিবেচনা, উদ্যোক্তাদের ঋণ সহায়তা, আলাদা ফার্নিচার শিল্প পার্ক প্রতিষ্ঠা, ভ্যাট কাঠামো সহজ করা এবং এই খাতের উদ্যোক্তা ও কর্মীদের দক্ষতা বাড়ানো গেলে চীনের দখলে থাকা ফার্নিচার বাজারের একটা বড় অংশ দখলে নিতে পারবে বাংলাদেশ।

গবেষণা বলছে, বিশ্বে ৪৮ হাজার ৭০ কোটি ডলারের ফার্নিচারের বাজারের ৩১ দশমিক ৭ ভাগই চীনের দখলে। ২০২৫ সালে বিশ্বে ফার্নিচার খাতের বাজার হতে পারে ৬৫ হাজার ৪৬০ কোটি ডলারের। এই বিশাল বাজারে গত অর্থবছরে মাত্র ৭ কোটি ৪৭ লাখ ডলারের ফার্নিচার রপ্তানি করেছে বাংলাদেশ, যা বাংলাদেশের মোট রপ্তানির শূন্য দশমিক এক আট ভাগ। তবে ইতিবাচক দিক হলো- গত অর্থবছরে দেশের মোট রপ্তানি ১০ দশমিক ৫৫ ভাগ বাড়লেও ফার্নিচার রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৫২ ভাগ।

এখাতে চীন একাই বিশ্ববাজারের প্রায় ৩২ শতাংশ নিয়ন্ত্রণ করলেও অভ্যন্তরীণ নানাবিধ কারণে গুটিয়ে নিচ্ছে তাদের ব্যবসা। সেই সুযোগে শ্রমঘন এই শিল্পে পোশাক খাতের মতোই সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।

আসবাবপত্র শিল্পকে আরো এগিয়ে নিতে কিছু প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে শুল্কহার কমানোর দাবি ব্যবসায়ীদের। যদিও আসবাবপত্র রপ্তানিতে ১৫ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে সরকার। তারপরও রপ্তানি বাড়াতে বন্ড সুবিধা চান উদ্যোক্তারা। তারা বলছেন, আসবাব রপ্তানিতে সরকার ১৫ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে ঠিকই। কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। কারণ, আসবাবের সরঞ্জাম আমদানিতে ৫৫ থেকে ৬০ শতাংশ শুল্ক দিতে হয়। তাতে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করা যায় না।

দীর্ঘস্থায়িত্ব বিবেচনায় অবশ্য দেশিয় ভোক্তাদের এখনও পছন্দ কাঠের তৈরি আসবাবের। দেশের বনভূমিতে চাপ পড়তে থাকায় বর্তমানে সেগুন, টিকমেহগনি, ওক, চেরি প্রভৃতি কাঠ মিয়ানমার, নাইজেরিয়া, আইভরি কোস্ট ও দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয়। তবে কাঠের তৈরি আসবাবের নির্মাণ খরচ ও বিক্রয় মূল্য বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প উপাদান (বিভিন্ন ধরনের বোর্ড) দিয়ে আসবাব তৈরি করছেন নির্মাতারা। সেগুন বা মেহগনি কাঠের চেয়ে বিকল্প উপাদান দিয়ে তৈরি এসব আসবাব সাশ্রয়ী হওয়ায় ভোক্তাদের কাছেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বড় প্রতিষ্ঠানের সঙ্গে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো পারটেক্স, এমডি, লেমিনেটেড, পলিসহ বিভিন্ন ধরনের বোর্ড দিয়ে আসবাব তৈরি করছে। বর্তমানে অফিস, ঘরবাড়ি কিংবা হাসপাতালে এসব বোর্ডের আসবাব ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। তবে এসব বোর্ড বাংলাদেশে তৈরি হয় না। সাধারণত মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন থেকে আমদানি করতে হয়। তাই দাম বেড়ে যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা