বাণিজ্য

তিন স্থলবন্দরে অনলাইন ও মোবাইলে ভ্রমণ কর

নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে যশোরের বেনাপোল ও দর্শনা এবং খুলনার ভোমরা স্থলবন্দর ব্যাবহারকারীরা অনলাইন ও মোবাইলের মাধ্যমে ভ্রমণ কর পরিশোধ করতে পারবেন। চাইলে ভ্রমণকারী আগাম কর পরিশোধ করে রাখতে পারবেন।
পর্যায়ক্রমে এ সুবিধা সব বন্দরে চালু করা হবে।

বিদেশ ভ্রমণকারীদের অনলাইনে সেবা পেতে হলে প্রথমে এনবিআরের ওয়েবসাইটে রক্ষিত ফরম পূরণ করতে হবে। ফরমে ভ্রমণকারীদের নাম (পাসপোর্ট অনুসারে), পাসপোর্ট নম্বর, যে বন্দর দিয়ে ভ্রমণ করতে চান তার নাম, মোবাইল নম্বর দিতে হবে। এরপর নির্দেশনা অনুসরণ করে ভ্রমণকারীরা ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ও নেক্সাস কার্ড ব্যবহার করে কর পরিশোধ করতে পারবেন। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে প্রাথমিকভাবে বিকাশ, রকেট ও ইউক্যাশের মাধ্যমে ভ্রমণ কর পরিশোধ করা যাবে। শিওরক্যাশ ও নগদ ব্যবহার প্রক্রিয়াধীন রয়েছে।

স্থলপথে যে কোনো দেশে ভ্রমণে ৫০০ টাকা ও জলপথে ভ্রমণে ৮০০ টাকা দিতে হয়। পাঁচ বছরের অধিক কিন্তু ১২ বছরের অনধিক বয়সের যাত্রীদের ক্ষেত্রে দেশ অনুযায়ী করের অর্ধেক হারে পরিশোধ করতে হয়।
বর্তমানে আকাশ পথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ দূরপ্রাচ্যের কোনো দেশে গমনের ক্ষেত্রে যাত্রীপ্রতি দুই হাজার ৫০০ টাকা, সার্কভুক্ত দেশে ৮০০ টাকা পরিশোধ করতে হয়। এছাড়া অন্যান্য দেশে এক হাজার ৮০০ টাকা ভ্রমণ কর দিতে হয়।

পাঁচ বছর বা তার কম বয়সী যাত্রী, ক্যান্সার আক্রান্ত রোগী, অন্ধ ব্যক্তি, বাংলাদেশি ও বিদেশি কূটনীতিক ও তাদের পরিবার, বিমান ক্রু, হজ ও ওমরাহ যাত্রী, বিমানকর্মীদের ভ্রমণ কর দিতে হয় না। সোনালী ও জনতা ব্যাংকে ভ্রমণ কর পরিশোধ করা যায়।

প্রতিদিন দেশ থেকে স্থলপথে প্রায় ২৫ হাজার মানুষ ভ্রমণে অন্য দেশে যায়, যাদের ৯৫ শতাংশকে ভ্রমণ কর দিতে হয়। ম্যানুয়াল পদ্ধতিতে এ কর পরিশোধ করতে গিয়ে ভ্রমণকারীরা অনেক ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হন। সেই বিড়ম্বনা দূর করতে সোনালী ব্যাংকের সহায়তায় অনলাইনে কর পরিশোধের পদ্ধতি চালু করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা