বাণিজ্য

পুঁজিবাজার চাঙ্গা করতে বিনিয়োগ বাড়াবে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক

চলমান সংকটে পুঁজিবাজার চাঙ্গা করতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক। আজ বৃহস্পতিবার দুপুরে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি ত্রৈমাসিকে চেয়ারম্যান এবং এমডিদের মধ্যে আলোচনা সভার ধারাবাহিকতায় আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় অন্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি পর্যালোচনা করা হয়। বৈঠকে পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

সোনীল ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত বৈঠকে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য মনজুর হোসেনসহ ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) এবং প্রধান আর্থিক কর্মকর্তারা (সিএফও) উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগ থেকে সরকারি ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগের নির্দেশ দেয়া হয়েছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা