বাণিজ্য
ঢাকা সিটির ভোট

আজ ও আগামীকাল বন্ধ থাকবে বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কারণে আজ ও আগামীকাল বন্ধ থাকছে বাণিজ্যমেলা।
এ সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষ্যে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে,মেলা বন্ধ রাখতে গত মঙ্গলবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠিয়েছিলেন। এর পরিপেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে।
বাণিজ্য মেলা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা 

কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি লজিস্টিক ও সাপ...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্ম...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা