ছবি: সান নিউজ
বাণিজ্য

দেশের বাজারে আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস গাড়ি

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড এমজি। নতুন এ সিরিজে থাকছে অত্যাধুনিক সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) ও হাইব্রিড প্লাস – এই দুটি মডেল।

বাংলাদেশে হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এটি এমজি’র একটি বড় পদক্ষেপ। জ্বালানি সাশ্রয়, আরামদায়ক যাত্রা ও পরিবেশবান্ধব প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এমজি এইচএস-এর নতুন হাইব্রিড সিরিজ।

সি-সেগমেন্টের একটি নির্ভরযোগ্য ও আকর্ষণীয় এসইউভি হিসেবে এমজি এইচএস ইতোমধ্যেই দেশের গাড়ির বাজারে দারুণ সুনাম অর্জন করেছে। হাইব্রিড মডেলের নতুন এ দুটি গাড়ি সে সুনামের ধারাকে বজায় রাখবে বলে দাবি কর্তৃপক্ষের। ঐতিহ্যবাহী ব্রিটিশ ডিজাইনের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গাড়িগুলো ব্যবহারকারীদের দেবে আরও মসৃণ ও জ্বালানি সাশ্রয়ী গাড়ি চালানোর অভিজ্ঞতা।

একবার চার্জ দিলে শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে ১২০ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে পারে সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেলটি, যা ফুল চার্জ ও ফুল ট্যাংক জ্বালানির সম্মিলিত শক্তিতে ১,০০০ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম। গাড়িতে থাকা প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির কারণে স্বল্প দূরত্বের পথ পাড়ি দেওয়া যাবে কোনো কার্বন নিঃসরণ ছাড়াই, আর লম্বা রাস্তায় কাজে লাগবে এর হাইব্রিড শক্তি।

অন্যদিকে, হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ দক্ষতা ও আরামের জন্য বিদ্যুৎ ও পেট্রোল ব্যবহারের সমন্বয় করবে। জ্বালানির খরচ কমানোর পাশাপাশি নিঃসরণ কমানো ও গাড়ি চালানোর ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করবে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম।

আন্তর্জাতিক পরিসরে এমজি এইচএস একাধিক পুরস্কার পেয়েছে। ‘হোয়াট কার অ্যাওয়ার্ডস ২০২৫’-এ সেরা প্লাগ-ইন হাইব্রিড ও পরিবারের ব্যবহারে সেরা এসইউভি এবং ‘অটোকার অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘বেস্ট ম্যানুফ্যাকচারার’ স্বীকৃতি পেয়েছে ব্র্যান্ডটি।

এছাড়াও, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের মতো বাজারে এমজি এইচএস সবচেয়ে বেশি বিক্রি হওয়া হাইব্রিড এসইউভির তালিকায় রয়েছে।

দেশজুড়ে এমজি বাংলাদেশের শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টে এখন এমজি এইচএস-এর এ দুটি সংস্করণের গাড়ির প্রি-বুকিং চলছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা