সংগৃহীত ছবি
বাণিজ্য

কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক: রবিবার সপ্তাহের ১ম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে কমেছে ৩৬৬ টি কোম্পানির শেয়ারদর। বিগত কার্যদিবসের তুলনায় অনেকটাই কমেছে এই বাজারের লেন-দেন।

রবিবার (১৮ আগষ্ট) সকাল থেকে দেখা যায় এই দৃশ্য।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ডিএসই’র সূত্র মতে, রবিবার ডিএসইর লেনদেন শেষে এর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২৫.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৭৭৮ পয়েন্টে। এ সময় অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২৪.৫৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ১,২৪০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২,১২৬ পয়েন্টে।

এই দিন ডিএসইতে সর্বমোট ৪৮০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করা হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে (১৫ আগষ্ট) লেনদেন হয়েছিলো ৯৯৯ কোটি ১ লাখ টাকার শেয়ার। যা গত কার্যদিবসের তুলনায় রবিবার প্রায় ৪৮.১৩ শতাংশ কম।

আরও পড়ুন: চিনির দাম কমলো

রবিবার লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার দাম বেড়েছে ১৮ টির, কমেছে ৩৬৬ টির অন্যদিকে অপরিবর্তীত রয়েছে ১৪ টি কোম্পানির শেয়ারদর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা