সংগৃহীত ছবি
বাণিজ্য

কাঁচা মরিচের বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আবারও কাঁচা মরিচের দাম বৃদ্ধি হয়েছে। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারভেদে প্রতি কেজি (৩২০-৩৬০) টাকা দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবারও (১৫ আগস্ট) রাজধানীতে বিক্রি হয়েছে (২০০-৩০০) টাকা দরে।

আরও পড়ুন: শেয়ারবাজারে গতি বৃদ্ধি

শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই দৃশ্য দেখা যায়।

দেশের বৈরী আবহাওয়ার কারণে কাঁচা মরিচের উৎপাদন কমায় জুন মাসে খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম উঠেছিল প্রতি কেজি ৪০০ টাকা দরে। এরপর জুলাই মাসেও আন্দোলন পরিস্থিতিতে কাঁচা মরিচের দাম ৩৫০ টাকা ছাড়ায়, এর পরে চলতি মাসের শুরুতে তা কমে আসে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচপ্রতি কেজি (২০০-২৪০) টাকায় বিক্রি হয়। তবে আবারও কাঁচা মরিচের দাম বেড়েছে।

আরও পড়ুন: লাগামছাড়া চালের বাজার

এ সময় আমদানি স্বত্ত্বেও স্থানীয়ভাবে সরবরাহে ঘাটতি থাকায় এই দাম বেড়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। এদিকে ব্যবসায়ীরা জানায়, শুক্রবার ও শনিবার অনেকেই আমদানি বন্ধ রাখেন। এর প্রভাব পড়েছে দেশের বাজারে। অপরদিকে ক্রেতারা বলছে, বাজারে সুষ্ঠু তদারকির অভাবে দাম বাড়ছে পণ্যের।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা