ছবি: সংগৃহীত
বাণিজ্য

পটুয়াখালীর ২০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইউসিবি

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর ৮টি উপজেলার কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ইবি ও ইগদির বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

সোমবার (৬ মে) জেলা শিশু একাডেমি মিলনায়তনে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদার ও জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

আরও পড়ুন: আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা বিকেলে

আয়োজকরা জানান, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কৃষি সবসময়ই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ও কৃষি উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় আরও বেশি মানুষকে সক্ষম করে তুলতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক এ কৃষি প্রকল্প গ্রহণ করে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এ উদ্যোগের মাধ্যমে সারা দেশের প্রায় সকল উপজেলায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে ইউসিবি পিএলসি। এরই ধারাবাহিকতায় এবার পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

আরও পড়ুন: ৮ মে থেকে সশরীরে ক্লাসে ফিরছে ঢাবি

ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, কৃষকরা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সময়োপযোগী জ্ঞান ও দক্ষতায় আমাদের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের দক্ষ ও অগ্রসর করে তোলা আমাদের জন্য জরুরি। জলবায়ু-সহিষ্ণু টেকসই কৃষি উদ্যোগ গ্রহণে আগ্রহী কৃষকদের সক্ষম করে তুলতেই ইউসিবির এ উদ্যোগ।

তিনি আরও জানান, দিনব্যাপী এ প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তারা ব্যবহারিক দক্ষতা উন্নয়ন, বাজার ও বিপণন সক্ষমতা তৈরি এবং কৃষি-বিষয়ক ঋণ নীতি ও সুদহারের মতো কৃষি অনুশীলনের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন

ইউসিবি পিএলসি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এর আওতায় ৫৫ হাজার তালগাছ রোপণ, ৩০০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ (মোরফিশ)’ ডিভাইসের মতো কৃষি-সম্পর্কিত স্মার্ট ডিভাইস বিতরণ এবং তামাকের বিকল্প শস্য হিসেবে গম ও ভুট্টা চাষে কৃষকদের উৎসাহী করে তোলার মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা