ছবি: সংগৃহীত
বাণিজ্য

সোনার দামে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২০৬৫ টাকা, যা দেশের বাজারে সর্বোচ্চ সোনার দাম। এর আগে সর্বশেষ দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

আরও পড়ুন: দাম বাড়ল সয়াবিন তেলের

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম ভরিতে ২০৬৫ টাকা বাড়ানো হয়েছে। আজ সন্ধ্যা ৭টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আরও পড়ুন: নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের নতুন উদ্যোগ

নতুন দামে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা ও ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৮৮৪ টাকা।

তবে ভালো মানের সোনার দাম বাড়ানো হলেও সনাতন পদ্ধতির সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। সনাতন পদ্ধতির সোনার নতুন দাম হবে ৭৮ হাজার ৮০২ টাকা, যা এর আগে ছিল ৮০ হাজার ১৯০ টাকা।

আরও পড়ুন: থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ১২৮৩ টাকা।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল সোনার দাম ক‌মি‌য়ে‌ছিল বাজুস, যা ওই দিন বিকেলে কার্যকর হয়।

সেই দাম অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেটের র দাম ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের ৯৬ হাজার ২২৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৮০ হাজার ১৯০ টাকায় বিক্রি হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা