টেকলাইফ

কমছে মোবাইলে ডাটা প্যাকেজ

সান নিউজ ডেস্ক: মোবাইলের চলমান শত শত ডাটা প্যাকেজর সংখ্যা কমিয়ে অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিযন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (১৫ মার্চ) বিটিআরসি ভবনে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুন: রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান

এতে জানানো হয়, আগের নিয়মে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহক একই মেয়াদের একই প্যাক কিনলে শুধু অব্যবহৃত ডাটা ক্যারি ফরোয়ার্ড করতে পারতেন। নতুন নিয়মে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পূর্বে গ্রাহক ভিন্ন মেয়াদের ডাটা প্যাক কিনলে তিন দিন মেয়াদের ডাটা প্যাক পুরো ৩০ দিন ব্যবহার বা ক্যারি ফরোয়ার্ড করতে পারবেন।

নতুন নির্দেশনায় নিয়মিত প্যাকেজ ও গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের সংখ্যা ৪০-৪৫ এবং সর্বোচ্চ ৫০টি। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজের সংখ্যা ১০টি ও সর্বোচ্চ ১০টি। এতে মোট প্যাকেজের সংখ্যা হলো ৯৫টি।

নতুন নির্দেশনায় সব প্যাকেজের মেয়াদকাল ৩, ৭, ১৫ ও ৩০ দিন করতে হবে। মোবাইল অপারেটর যেকোনো নিয়মিত প্যাকেজ চালু করলে তার মেয়াদ হবে ন্যূনতম এক মাস। নতুন নির্দেশনায় প্যাকেজের সংখ্যা নির্দিষ্ট করায় গ্রাহক সহজেই তার পছন্দমতো বাছাই করতে পারবেন। গ্রাহক তার পছন্দ অনুযায়ী নিরর্দিষ্ট মেয়াদের প্যাকেজ কিনতেও পারবেন।

আরও পড়ুন: তারেক বিদেশে টাকা পাচার করতো

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত্র রায় মৈত্র বক্তব্য দেন।

বিটিআরসি কমিশনের মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নির্দেশনা উপস্থাপন করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা